গোপনীয়তা নীতি

    আপনার তথ্য আমাদের কাছে আমানত। কী নিই, কেন নিই আর কীভাবে রাখি — সংক্ষেপে নিচে দেওয়া হলো।

    যা সংগ্রহ করি

    নাম, মোবাইল নম্বর, ডেলিভারি ঠিকানা, ইমেইল (যদি দেন) আর অর্ডারের তথ্য। সাইটটা কীভাবে ব্যবহার হচ্ছে বুঝতে কুকি ও সাধারণ অ্যানালিটিক্স।

    কেন নিই

    অর্ডার কনফার্ম ও ডেলিভারি, আপনার প্রশ্নের উত্তর আর এক্সচেঞ্জের জন্য। আপনি রাজি থাকলে নতুন কালেকশনের খবর পাঠাতে।

    কার সাথে শেয়ার করি

    শুধু ডেলিভারির জন্য কুরিয়ার প্রতিষ্ঠানের সাথে নাম, ফোন ও ঠিকানা। আপনার তথ্য আমরা কখনো বিক্রি বা ভাড়া দিই না।

    পেমেন্টের তথ্য

    কার্ড বা পিনের কোনো তথ্য আমরা রাখি না। আমরা কখনো আপনার বিকাশ বা নগদের পিন বা OTP চাইব না।

    বিজ্ঞাপন ও কুকি

    বিজ্ঞাপনের ফল মাপতে আমরা ফেসবুক পিক্সেল বা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করতে পারি। ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ করতে পারেন।

    আপনার অধিকার

    আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে WhatsApp বা ফোনে জানান।

    পরিবর্তন

    এই নীতি বদলালে এই পাতায় তারিখসহ আপডেট করা হবে। সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬।

    কোনো প্রশ্ন থাকলে কল করুন 01308-985760 অথবা WhatsApp করুন 01871-575613।