এক্সচেঞ্জ ও রিটার্ন নীতিমালা
আমরা চাই আপনি যা অর্ডার করেছেন, ঠিক তা-ই পান। কোনো সমস্যা হলে নিচের নিয়মে বদলে দেওয়া বা টাকা ফেরত দেওয়া হয়।
ফ্রিতে বদলে দিই যখন
- ভুল ডিজাইন বা রং গেলে
- কাপড়ে ছেঁড়া, দাগ, কাটিং বা সেলাইয়ের ত্রুটি থাকলে
- সেটের কোনো পিস কম থাকলে
কীভাবে জানাবেন
ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে WhatsApp-এ (01871-575613) অর্ডার নম্বর, পণ্যের ছবি আর সম্ভব হলে প্যাকেট খোলার ভিডিও পাঠান। আমরা দেখে বদলে দেওয়ার ব্যবস্থা করব।
পছন্দ না হলে
রাইডারের সামনে দেখে শুধু ডেলিভারি চার্জ দিয়ে পণ্য ফেরত দিতে পারেন। পরে বদলাতে চাইলে ৩ দিনের মধ্যে জানান; সেক্ষেত্রে আসা-যাওয়ার ডেলিভারি চার্জ আপনার।
যা বদল বা ফেরত হবে না
- কাটা, সেলাই করা, ধোয়া বা ব্যবহার করা কাপড়
- গজ হিসেবে কেটে দেওয়া ফ্যাব্রিক (ত্রুটি ছাড়া)
- ক্লিয়ারেন্স সেলের পণ্য (ত্রুটি ছাড়া)
- স্ক্রিনভেদে রঙের সামান্য পার্থক্য
টাকা ফেরত
ত্রুটিপূর্ণ পণ্যের বদলি স্টকে না থাকলে পুরো টাকা ফেরত দিই — পণ্য আমাদের কাছে পৌঁছানোর ৩–৭ কার্যদিবসের মধ্যে, বিকাশ বা নগদে।
কোনো প্রশ্ন থাকলে কল করুন 01308-985760 অথবা WhatsApp করুন 01871-575613।